বিয়ে করলেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ বুধবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে বিয়ের সুখবরটি জানিয়েছেন ইমরান নিজেই। একইসঙ্গে বিয়ের সাজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।
শিরোনাম